March 9, 2026, 12:57 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহী মহানগর আ.লীগের নেতৃবৃন্দের সাথে শ্রমিক লীগ নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগর আ.লীগের নেতৃবৃন্দের সাথে শ্রমিক লীগ নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রাত ৭টায় রানীবাজারস্থ এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, শ্রম সম্পাদক আব্দুস সোহেল।

সভায় বক্তারা বলেন, যারা ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারে নি, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে ও ০৩ নভেম্বর কারাভ্যন্তরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছিলো, তারাই দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সেই বিএনপি-জামায়াত রাজপথের রাজনীতিতে ব্যর্থ ষড়যন্ত্র ও চক্রান্তের অপরাজনীতি করছে। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের দলীয় নেতাকর্মীদের সক্রিয় থেকে রাজপথে অবস্থান নিতে হবে। আমরা জনগণকে সাথে নিয়েই রাজপথেই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্তের মোকাবেলা করবো। তাই আপনাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকার আহ্বান জানানো হলো। বিএনপি-জামায়াতের অপপ্রচার রুখতে এখন থেকেই জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে প্রচার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য মোখলেশুর রহমান কচি, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলার সভাপতি আব্দুল্লাহ্ খান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী সহ জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা ও মহানগরের অন্তর্গত সকল ইউনিটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.