March 9, 2026, 2:29 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় ব্যক্ত অঙ্গীকার অনুযায়ী প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা: প্রজন্ম থেকে দায়বদ্ধতা’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সভাপতি ডা. ডি এম জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ।স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানে উপস্থাপনা করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বেল্টু। আরও উপস্থিত ছিলেন, রোজিটি নাজনীন, প্রফেসর ড. ফরিদা সুলতানা, ডা. শেরশাহ, কামরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.