March 9, 2026, 3:50 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাবির প্রক্সিকাণ্ডের হোতা বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আটক

রাবির প্রক্সিকাণ্ডের হোতা বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২-এ তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর বদলে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়েজিদ খান। বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে প্রক্সিচক্রের হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নাম।

বায়েজিদ খানের দেওয়া তথ্যমতে, তন্ময়ের নির্দেশে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন বায়েজিদ খান। পরে এ ছাত্রলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে বিগত কয়েক বছরে প্রায় ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ মেলে।

পরে গত ১৭ আগস্ট তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট তাঁদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও আটক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মা রেহেনা বেগম তাঁদের নামে নগরীর মতিহার থানায় পৃথক দুটি মামলা করেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদ তন্ময়সহ চারজনকে বহিষ্কার করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.