March 9, 2026, 6:39 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ গত কয়েকদিনের টানা বর্ষণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের বিলধুবইল ও গোগ্রাম ইউনিয়নের জগপুর গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে এসব বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, গত দুইদিনের টানা বৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের বাড়ী ঘর ডুবে গেছে। এতে করে তারা খাদ্যসংকটসহ নানা সমস্যায় পড়েছেন। এই খবর শোনার পর তাৎক্ষণিক ভাবে শুক্রবার (৬ অক্টোবার) রিশিকুল ইউনিয়নের বিলধুবাইল ও গোগ্রাম ইউনিয়নের জগপুর গ্রামের ২০০ পরিবারকে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা দেওয়া হলো। আগামীকাল দেওপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মাঝে দেওয়া হবে। পরবর্তিতে তাদের জরিপ করে বড় আকারে সহায়তা দেওয়ার কথা জানান চেয়ারম্যান জাহাঙ্গীর।

এই বিষয়ে গোদাগাড়ী প্রকল্প বাস্তাবায়ন অফিসার বিপুল কুমার মালাকার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য প্রায় ৩৭ মে. টন চাল এসেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের দেওয়া হবে। তবে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তার সঠিক তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।

উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, বৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যেগুলো হয়েছে তার তালিকা প্রস্তুতের কাজ করছে সেটি হাতে পেলে জানাতে পারবে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.