March 9, 2026, 5:13 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিল্পীদের উৎস কর প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

শিল্পীদের উৎস কর প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বেতার শিল্পীদের সম্মানীর উপর আরোপ কবা ১০ শতাংশ উৎস কর প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ শিল্পী সংগঠন সমবয় পরিষদ যমুনা পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী নগরীর সিএনবি মোড়ের বঙ্গবন্ধু চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিটি বিভাগীয় শহরের ন্যায় রাজশাহীতেও এই প্রতিবাদ সমাবেশ করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বেতার শিল্পীরা তাদের সম্মানীর উপর আরোপ করা ১০ শতাংশ উৎস কর প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বিশিষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিদুষী মঞ্জুশ্রী রায়, শিল্পী শরৎকুমার পাল, সুখেদু শেখর সরকার, যতন কুমার পাল, অনিমেষ কুমার, সেলিম রেজা, শিখা রানী দাস প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মধুসূদন মুখার্জী।

এদিকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সকল জেলা শহরে প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণলয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.