February 24, 2026, 12:06 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ভোলায় বিএনপি নেতা নিহতের ঘটনার দায় বিএনপিকেই নিতে হবে: ওবায়দুল কাদের

ভোলায় বিএনপি নেতা নিহতের ঘটনার দায় বিএনপিকেই নিতে হবে: ওবায়দুল কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়। তাদের হত্যা ক্যুর রাজনীতি প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। আজ শুক্রবার (৫ আগস্ট) বনানী কবরস্থানে শেখ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভোলায় বিএনপি নেতা নিহতের ঘটনার দায় বিএনপিকেই নিতে হবে। সেখানকার ভিডিও ফুটেজ দেখলেই সব পরিষ্কার হবে। তারা অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশতো আর হাত গুটিয়ে বসে থাকবে না।

এদিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। সকালে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বনানী কবরস্থানে শেখ কামালের কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.