March 9, 2026, 6:33 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিআরটিএ রাজশাহীর উদ্যোগে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কিত আলোচনা সভা

বিআরটিএ রাজশাহীর উদ্যোগে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কিত আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর অংশ হিসেবে সপ্তাহ ব্যাপী রাজশাহী মহানগরীর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিরাপদ সড়ক পারাপার ও চলাচল সম্পর্কিত আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী ও সচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকাল ১০টায় নগরীর শিক্ষা স্কুল এন্ড কলেজ হল রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নিরাপদ সড়ক চলাচল ও পারাপার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বি.আর.টি.এ রাজশাহী সার্কেলের পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেরয়ারম্যান রফিকুল আলম।

অনুষ্ঠানে অষ্টম, নবম ও দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে বেলা ১২টায় নগরীর হেলেনাবাদ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে পৃথক আর একটি আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া সহকারী থানা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদ।

আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ অনুষ্ঠানে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.