March 9, 2026, 6:33 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে প্লাস্টিক পণ্যের আড়ালে পাচার হচ্ছিল গাঁজার বড় চালান!

রাজশাহীতে প্লাস্টিক পণ্যের আড়ালে পাচার হচ্ছিল গাঁজার বড় চালান!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্লাস্টিক পণ্যের আড়ালে পাচার হচ্ছিল গাঁজার বড় চালান। তবে শেষ পর্যন্ত সেই চালান জব্দ করতে সক্ষম হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুল রহমান। এ সময় তিনি জানান, আজ ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে উদ্ধার করা হয় এই মাদকদ্রব্যের বড় চালান। এ ঘটনায় অভিযানের সময় কাভার্ডভ্যানে সাজিয়ে রাখা বিভিন্ন প্লাস্টিকের মালামালের সাথে গাঁজা প্যাকেটে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুল রহমান জানান, অভিযুক্তরা প্লাস্টিক পণ্যের আড়ালে পাচার করছিল গাঁজার বড় চালান। কুড়িগ্রাম ও কুমিল্লা জেলা দিয়ে রাজশাহীর হয়ে সীমান্ত দিয়ে গাঁজা আসছে। তারা এখন মূল সড়ক পরিবর্তন করে ছোট ছোট রাস্তা দিয়ে মাদক নিয়ে আসছে। মাদক কারবারিরা কৌশল পরিবর্তন করে এখন মাদকের রুট পরিবর্তন করছে।

তিনি বলেন এই রুটে গত চার মাসে মোট এক হাজার ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীঘদিন ধরে মাদক সরবরাহের করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিদের নামে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.