March 9, 2026, 6:36 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে ভুয়া কাগজ দিয়ে ভিসার আবেদন, আটক ২

রাজশাহীতে ভুয়া কাগজ দিয়ে ভিসার আবেদন, আটক ২

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ভুয়া কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার আবেদন জমার সময় দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার ( ৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর ভারতীয় ভিসা সেন্টার থেকে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদীর মো. জমির ও মো. সুমন।
রাজশাহীর ভারতীয় ভিসা সেন্টারের সুপারভাইজর বিপ্লব কুমার সাহা জানান, জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার জন্য আবেদন করেন মো. জমির ও মো. সুমন। তবে কাগজপত্র যাচাইয়ের সময় দেখা যায় তাদের দেওয়া প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ভুয়া। এ জন্য তাঁদের পাসপোর্ট জব্দ করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাঁদের আটক করে।

বিপ্লব কুমার সাহা আরও জানান, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন আগের চেয়ে কিছুটা বেড়েছে, তাই ভিসা সেন্টারে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এতে ধরা পড়ছে জালিয়াতি। এ জন্যই মুলত ভিসা দিতে দেরি হচ্ছে।

আটকরা জানান, ব্যবসায়ী ভিসা পেতে ঈশ্বরদীর কামাল নামে এক দালালের মাধ্যমে ১৫ হাজার টাকার চুক্তি করেছিলেন তাঁরা। এর আগেও একই দালালের মাধ্যমে দুবার ব্যবসায়ী ভিসা করিয়েছিলেন জমির ও সুমন। তৃতীয়বার ভিসার আবেদন করতে গিয়ে ধরা পড়েন তাঁরা।

এ প্রসঙ্গে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, ভিসা সেন্টারের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.