March 9, 2026, 6:33 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ অক্টোবর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ব্রিটিশ আমলে এ উপমহাদেশে যে ১০০টির মতো দুর্ভিক্ষ হয়েছিল, অমর্ত্য সেন তার কারণ পুনঃযাচাই করে দেখিয়েছেন যে, সে সময় গণমাধ্যম যদি স্বাধীন হতো এবং অবাধ তথ্যপ্রবাহ থাকত, তাহলে দুর্ভিক্ষগুলো ঠেকানো সম্ভব হতো। আমাদের সিদ্ধান্ত যাতে ভুল না হয় সেজন্য সঠিক তথ্য জানতে হবে।

তিনি আরও বলেন, এক সময় পেট্রোল যার কাছে ছিল, সে ছিল সবচেয়ে শক্তিশালী। পেট্রোলের সময় শেষ হয়ে গেছে। কয়েকদিন পরে দেখা যাবে যার কাছে বেশি ডাটা আছে, সে সবচেয়ে শক্তিশালী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা তথ্য অধিকার আইনের উদ্দেশ্য উল্লেখ করে বিভাগীয় কমিশনার সকল দপ্তর প্রধানকে নিজ নিজ অফিসের ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করার অনুরোধ জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে আলোচনা সভায় তথ্য অধিকার আইনের উৎপত্তি, বিকাশ ও আমাদের দেশে এর বর্তমান অবস্থা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম এবং জেলা প্রশাসক শামীম আহমেদ।

বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.