March 9, 2026, 7:55 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে আরও দুই ডেঙ্গুরোগীর মৃত্যু

রাজশাহীতে আরও দুই ডেঙ্গুরোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট ১৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ১৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু আক্রান্ত মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম রফুজা বেগম (৫৫) অন্যজনের নাম সাজিত ইসলাম (১৩)। রফুজার গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। আর সাজিতের বাড়ি চারঘাট উপজেলায়।বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনেরই কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা দুজনই পাঁচ দিনের জ্বর নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রফুজাকে ১০ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ভর্তি করা হয়েছিল। তবে তিনি বেলা ৩টা ৪৫ মিনিটেই মারা যান। এছাড়া সাজিতকে ১০ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সে আজ বুধবার (১১ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে মারা যায়।

এছাড়াও রামেক হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন দুই হাজার ৫৯৬ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮০ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রমণ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন।

এছাড়া মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে দুই হাজার ৩৯৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.