March 9, 2026, 9:25 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছয়লেন সড়কের কাজ পরিদর্শনে মেয়র

ছয়লেন সড়কের কাজ পরিদর্শনে মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত ছয়লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।শনিবার বিনোদপুর বাজার এলাকায় সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।

এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চার দশমিক ১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সড়কের মাঝে থাকবে দুই মিটারের ডিভাইডার। ডিভাইডারের দুই পাশে ১০ দশমিক পাঁচ মিটারের সড়ক থাকবে। সড়কের উভয়পাশে তিন মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশে তিন মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হয়েছে।

সড়কটির সৌন্দর্যবর্ধনে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। সড়কটি দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হবে।’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.