March 9, 2026, 10:57 pm

News Headline :
রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন
পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বিড়ালদহ মাইপাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।  রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহত হন তিনি। পরে পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, তার এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি দুপুরের দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারকে দাফনের জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.