February 24, 2026, 12:11 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তাসফির হাসান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ১২ জনের মৃত্যু হলো।

টানা ৬ দিন আইসিইউতে থাকার পর শুক্রবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী আরটিভি নিউজকে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তির পরের দিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এ ছাড়া দুর্ঘটনায় তার মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত ছিল। দিন দিন শারীরিক অবনতির কারণে তার জ্ঞান ফেরেনি। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই খৈয়াছড়া ঝরনা ঘুরে ফেরার পথে মিরসরাইয়ের বড়তাকিয়ায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহত হন। আহত হন অন্তত ৬ জন। তারা সবাই হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার ‘আর অ্যান্ড জে’ কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.