February 23, 2026, 5:11 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত

 

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী।

পুলিশ বলছে, বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএস এক বিবৃতিতে বলেছে যে পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।

তিনি আরও বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.