March 9, 2026, 10:58 pm

News Headline :
রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন
রাজশাহী কলেজের শিক্ষার্থী সিরাজকে বাচাতে এগিয়ে আসুন

রাজশাহী কলেজের শিক্ষার্থী সিরাজকে বাচাতে এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সিরাজুল ইসলাম সিরাজ। বাড়ি রাজশাহীর কাটাখালিতে । মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া ছেলেটি দৌড়ে বেড়িয়েছেন মানুষের জন্য, বৈষম্যহীন সমাজের জন্য। পাশে থেকেছেন সামর্থের মধ্যে সব ধরনের সামজিক কার্যক্রমে।

পড়াশোনার পাশাপাশি রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব, বসুন্ধরা শুভসংঘসহ কলেজর প্রায় সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল সিরাজ। অনেকগুলো সংগঠন প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে সিরাজের হাত ধরেই।

কত কত মানুষের জন্য কত কত কাজ! বন্যার ত্রাণ, শীতে দুস্থ মানুষের কাপড়, অসুস্থ-দুস্থ-অসহায় মানুষের জন্য টাকা সংগ্রহ সবই করেছে অভিযোগহীনভাবে, একান্ত নিজের কাজ মনে করে।

পড়াশোনা শেষে ঢাকায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকুরিও জুটেছিল তার। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই ছেলেটিই সবার সাহায্যপ্রার্থী। কী সকরুণ প্রকৃতির মনোভাব! সিরাজ আজ মরণব্যাধী ব্রেইন টিউমারে আক্রান্ত। প্রতিবেশী দেশ ভারতে  চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে ৭বার অস্ত্রোপচারের পর টিউমার অপসারণ করা সম্ভব হলেও দিতে হবে কেমো ৷ তবে গত দুইবছরে দেশ বিদেশ চিকিৎসা ব্যয়ভারে তার পরিবার ক্লান্ত। অর্থাভাবে এখন তার চিকিৎসা প্রায় থমকে গেছে । দ্রুত চিকিৎসার জন্য এখন  অঢেল অর্থের প্রয়োজন।

সিরাজ মানুষের জন্য কাজ করেছে, কলেজের জন্য কাজ করেছে। তবে এখন সময় এসেছে সিরাজের পাশে দাঁড়ানোর। অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত না হোক, কুসুমিত প্রাণ বেঁচে থাক! সুস্থ হয়ে আবার মানুষের জন্য কাজ করুক সিরাজ । পৃথিবীর সকল বাংলাভাষীর কাছে সনির্বন্ধ অনুরোধ, সিরাজকে বাঁচাতে এগিয়ে আসুন! আপনার অংশগ্রহণে বেঁচে যেতে পারে এক সম্ভাবনাময় তরুণ প্রাণ।

সিরাজকে আর্থিক সহযোগিতার করতে নিচের মাধ্যমগুলোতে টাকা পাঠাতে বলা হয়েছে। বিকাশ – ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ), রকেট- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ),নগদ- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ)।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.