March 10, 2026, 12:38 am

News Headline :
নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন
গোমস্তাপুরে শেখ রাসেল দিবস উদযাপন

গোমস্তাপুরে শেখ রাসেল দিবস উদযাপন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা  হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি নানা কর্মসূচি পালন করে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন। এরপর শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসেনর জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান নূহু, মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুন, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সূধীজন ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.