March 10, 2026, 12:38 am

News Headline :
নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন
রাজশাহীতে স্বাস্থ্যবিধি অনুশীলন বিষয়ক দশ দিনের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে স্বাস্থ্যবিধি অনুশীলন বিষয়ক দশ দিনের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ইএসডিও রেসকিউ প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সার্কিট হাউজ সভাকক্ষ আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে স্বাস্থ্যসম্মত উপায়ে পানির গ্লাস বহন ও খাবার পরিবেশন এবং স্বাস্থ্যবিধি অনুশীলন বিষয়ক দশ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষন কোর্সে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখার ২৪ জন কর্মচারী অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মোঃ শামসুল ইসলাম। প্রশিক্ষন কোর্সের সার্বিক দায়িত্বে ছিলেন ইএসডিও-রেসকিউ প্রকল্প ট্রেনিং অফিসার মোজাফফর ইসলাম এবং, রেসকিউ প্রকল্প-মুসলিম এইড বাংলাদেশ টেকনিক্যাল অফিসার টিভেট মোঃ তৌফিক আহম্মেদ।
এ সময় ইএসডিও-রেসকিউ প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁন, ইএসডিও ফুড সেফটি প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার মোঃ লিটনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও রেসকিউ প্রকল্প ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জী।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.