March 9, 2026, 10:59 pm

News Headline :
রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন
রুয়েটে ইনোভেশন হাব উদ্বোধন

রুয়েটে ইনোভেশন হাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) “রুয়েট ইনোভেশন হাব” উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার শেখ রাসেল দিবস উপলক্ষে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে রুয়েট  অডিটোরিয়ামের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী “রুয়েট ইনোভেশন হাব” উদ্বোধনের ঘোষণা দেন।

এরপর রুয়েট অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এবং সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

সেমিনারে আলোচক ছিলেন,তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা প্রকৌশলী মো. মাসুদ কবির ও তরুণ উদ্যোগতা মো. তরিকুল ইসলাম। সেমিনারে মডারেটর ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত।

সেমিনারে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.