March 10, 2026, 2:12 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
রাজশাহীতে পূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত র‌্যাব-৫

রাজশাহীতে পূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত র‌্যাব-৫

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে সনাতন ধর্মীলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তায় রাজশাহী র‌্যাব-৫ প্রস্তুত বলে জানিয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত র‌্যাব সার্বিক নিরাপত্তায় র‌্যাব মাঠে থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর রানীবাজার টাইগার সংঘ পূজা মন্ডপে র‌্যাবের এক বিশেষ প্রেস ব্রিফিং এসব তথ্য জানান তিনি।

তিনি আরো বলেন, রাজশাহী সিটিসহ রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাটসহ র‌্যাব ৫ এর আওতাধীন সকল জেলায় এই নিরাপত্তার চাদরে বিস্তৃত করা হয়েছে। পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে বোম ডিসপোজাল টিম কার্যক্রম চালিয়েছে। যাতে যে কোন উদ্ভূত পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি। র‌্যাব ৫ এর সকাল কোম্পানী কমান্ডারগণ সকল জেলায় পূজা কমিটির সাথে যোগাযোগ রাখছে।

নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক ফোস মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল জগনের প্রপাগন্ডা চালানো প্রতিরোধে কাজ করছে। সাদা পোষাকে র‌্যাব সদস্যরা তৎপর রয়েছে। এই পূজাকে কেন্দ্র করে কেউ নাশকতা তৈরী করলে কঠোর হস্তে দমন করার কথা জানান র‌্যাব-৫ এর অধিনায়ক।

পরে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.