February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
গোবিন্দগঞ্জে বাসের চাপায় ২ জন নিহত

গোবিন্দগঞ্জে বাসের চাপায় ২ জন নিহত

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম শাহাজাহান আলী (৫০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে। এ ছাড়া, অপর নিহত ফরিদ শেখ (২২) একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে।

আহতরা হলেন- ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল ইসলাম (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৩)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আরিফ হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান নামের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে এসে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত এবং আরও ২ জন আহত হন। আহত দুইজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

স্থানীয়রা জানান, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভ্যানটি বাসের নিচের অংশে আটকে আধা কিলোমিটার রাস্তা যাওয়ার পর বাসটি বন্ধ হয়ে যায়। তখন বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এসময় যাত্রীরাও বাস থেকে নেমে পড়েন।’

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুন নবী বলেন, ‘বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলার দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.