March 10, 2026, 12:41 am

News Headline :
নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নওগাঁ প্রতিনিধি: ‘আইন মেনে  সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিআরটিএ সার্কেল এর আয়োজন করে।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দিন, বাস পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মুসতবা কালিমি বাবু, ট্রাক পরিবহন মালকি গ্রুপের সভাপতি সালাউদ্দিন খান টিপু ও নিরাপদ সড়ক চাই জেলা সংগঠনের সভাপতি রায়হান আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.