March 10, 2026, 12:39 am

News Headline :
নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন
৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো

এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৬) ও ফেরদৌস হোসেন এর ছেলে শয়ন হোসেন এবং মাহমুদপুর গ্রামের রাশেদুল হক এর ছেলে আশিক আহমেদ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুমন হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিক এর মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায়  বিক্রি করতো। বিষয়টি নিয়ে র‌্যাব তাদের গতিনিধি পর্যবেক্ষণ করছিল।

গোপন সংবাদের ভিত্তিত্বে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে ভোরে থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত আসামীদের শরীর তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করাতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.