March 10, 2026, 3:55 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এ নিয়ে এ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি হয়ে আরও ২০৮ জন চিকিৎসাধীন।রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম বুলবুলি বেগম (৩৫)। তিনি পেশায় গৃহিণী।তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। অপরজনের নাম আম্বিয়া খাতুন (৬৫)।তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ দুজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ বুলবুলি বেগমের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। রোগী চার দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। তার পেটে ব্যথা ও বমি বমি ভাব ছিল। অবস্থা গুরুতর হওয়ার পর গত ২৩ অক্টোবর সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে (ডেঙ্গু ওয়ার্ড) ভর্তি করা হয়েছিল। এরপর রোগীর অবস্থা আরও সংকটজনক হওয়ায় তাকে ২৪ অক্টোবর রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত বুলবুলি বেগমের মৃত্যু হয়।

এছাড়া ডেঙ্গুরোগী আম্বিয়া খাতুনেরও কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এ রোগী পাঁচ দিন ধরে তীব্র জ্বর, অ্যানোরেক্সিয়া, বমি ও মাথা ব্যথায় ভুগছিলেন। তাকে গত ২৩ অক্টোবর রাতে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু ওই রোগী শনিবার রাতে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক জানান, এ নিয়ে এ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে আরও ২১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিন হাজার ৪০৫ জন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.