February 23, 2026, 10:20 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত দুই

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত দুই

জেলা প্রতিনিধি: গোদাগাড়ী উপজেলার গোপালপুর ও কাদিরপুর এলাকার মাঝামাঝি আমানতপুর প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড ফ্যাক্টরীর সামনে দুই মোটরসাইকেলের মূখামুখি সংঘর্ষে একজন নিহত ও অপর বাইকে থাকা দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) প্রেরণ করা হয়েছে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আব্দুল মান্নান (৩৫)। তিনি বগুড়ার সদর উপজেলার শীববাটি গ্রামের মৃত জাহেদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় দিকে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ হতে দুইটি মোটরসাইকেল পাল্লাপাল্লী করতে গিয়ে মোটরসাইকেলের কন্ট্রোল হারিয়ে রাজশাহী অভিমুখে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে একজন নিহত ও অপর দুইজন গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।

গোদাগাড়ী (ওসি) কামরুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের পর দুই মোটরসাইকেলের যাত্রী রাস্তার দুইপাশে পড়ে যায়। ডানপাশে পড়ে আব্দুল মান্নান। ঠিক ওই সময় একটি দ্রুতগতির ট্রাক আব্দুল মান্নানকে চাপা দেয়। এতে তার দেহ ছিন্নভিন্ন হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের খন্ড খন্ড অংশ একত্রিত করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন থানায় আসলে লাশ হস্তান্তর করা হবে। আর অপর দুই মোটরসাইকেল আরোহীকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। তাদের অবস্থাও খারাপ তবে মারা যাবে না বলে দায়িত্বরত ডাক্তার জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি সরিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.