March 10, 2026, 2:10 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
বাঘায় প্রাইভেটকারে আগুন দিল হরতাল সমর্থকরা

বাঘায় প্রাইভেটকারে আগুন দিল হরতাল সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য মো. রিপন ছুটিতে পরিবারে সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেটকারে করে বেড়াতে যাচ্ছিলেন। বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় পৌঁছালে গতিরোধ করে তাদের প্রাইভেটকার থেকে নামিয়ে দেন হরতাল সমর্থকরা। পরে প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.