March 10, 2026, 2:13 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
নিয়ামতপুরে হরতালের প্রতিবাদে আ.লীগের মিছিল

নিয়ামতপুরে হরতালের প্রতিবাদে আ.লীগের মিছিল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে সমাবেশ করে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবেদ আলী দেওয়ান, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.