February 24, 2026, 5:01 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
জুলাই’য়ে সারাদেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত

জুলাই’য়ে সারাদেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত

 

জুলাই মাসে সারাদেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১০৫ জন নারী ও ১০৯ জন শিশু রয়েছে।

শনিবার (৬ আগস্ট) রোড সেইফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পথচারী ১১৮ জন, চালক ও সহকারী ১৩৭ জন, নৌ-দুর্ঘটনায় ১৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন।

বিভাগভিত্তিক সবেচেয়ে বেশি ২২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরমেধ্য শুধু রাজধানীতেই ২৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ৪৬ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনা রোধে বেশকিছু সুপারিশ করা হয়। সেগুলো হলো-

১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়াতে হবে।

২. চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে।

৩. বিআরটিএ’র সক্ষমতা বাড়াতে হবে।

৪. পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে।

৬. পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে।

৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

৮. রেল ও নৌ-পথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে।

৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.