March 10, 2026, 2:10 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
বাঘা পৌর জামায়াতের সভাপতিসহ বিস্ফোরক আইনে গ্রেফতার ৪

বাঘা পৌর জামায়াতের সভাপতিসহ বিস্ফোরক আইনে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা পৌর জামায়াতের সভাপতিসহ বিস্ফোরক আইনে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার বাঘা পৌর জামায়াতের সভাপতি সহকারি অধ্যাপক সাইফুল ইসলামকে মনিগ্রাম ইউনিয়নের আটঘরি এলাকায় ২৯ অক্টোবর পুলিশ সাজেন্টের প্রাইভেট কার পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চকছাতারি গ্রামের আব্দুল মান্নান, মর্শিদপুর গ্রামের রুবেল হোসেন, আশরাফপুর গ্রামের আকরাম হোসেনকে একই মামলায় গ্রেফতার করা হয়েছে।

বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, বিস্ফোরক আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া শনিবার ও রোববার উপজেলার দিঘা নওদাপাড়া গ্রামের ইদ্রিস আলী বানু, দিঘা হিন্দুপাড়া গ্রামের এনামুল হক, হরিরামপুর গ্রামের নাজমুল হক, আহমদপুর গ্রামের হোসেন আলী, আড়াপাড়া গ্রামের নজমুল হক, কলাবাড়িয়া গ্রামের কায়েম উদ্দীন, হাবাসপুর গ্রামের রফিকুল ইসলাম, দক্ষিন মিলিক বাঘা গ্রামের মজিবুর রহমান, মনিগ্রামের শামীম হোসেনসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.