February 24, 2026, 12:07 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জে সিসন ঢাকায়

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জে সিসন ঢাকায়

 

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ঢাকায় এসেছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চারদিনের সফরে তিনি ঢাকায় এলেন।

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সুশীল সমাজের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

এ সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সফরে তিনি যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা করবেন। এ সফরে অগ্রাধিকারের পাবে খাদ্য নিরাপত্তা হীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থী।

এসব বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে আলোচনা করবেন।

এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.