March 11, 2026, 5:12 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল
রাজশাহীতে আবারও ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

রাজশাহীতে আবারও ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (২ নভেম্বর) দুপুরে ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত ওই নারীর নাম মর্জিনা বেগম (৫০)। তিনি রাজশাহীর চারধাট উপজেলার শহির উদ্দিনের স্ত্রী।

বুধবার (১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে আইসিইউতে মৃত্যু রিকতা নামের আরেক নারী। তিনিও চারঘাট উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী।

হাসপাতাল পরিচালক বলেন, মর্জিনা ও রিকতা জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বাইরে কোথাও সফর করেননি তিনি। স্থানীয়ভাবেই তিনি ডেঙ্গু আক্রান্ত হন। তাদের অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তারা তিনি মারা যান।তিনি আরও বলেন, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৯১৩ জন রোগী। এদের মধ্যে তিন হাজার ৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৫ জন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.