March 11, 2026, 4:50 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল
রাজশাহীতে জাতীয় সমবায় দিবস পালন

রাজশাহীতে জাতীয় সমবায় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় সমবায় দিবস পালন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচসা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শামসুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.