March 9, 2026, 12:45 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পুঠিয়ায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর

পুঠিয়ায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: অবরোধের সমর্থনে রাজশাহীর পুঠিয়ায় শিবপুরে যাত্রীবাহি বাস ও ‍দুটি ট্রাক ভাংচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে গেছে অবরোধকারীরা।

অবরোধকারীদের মধ্যে স্থানীয়রা চারঘাটের সাব্বির হোসেন মুকুট ও বাঘার বাঁধন নামে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটক দুজন ছাত্রদলের নেতা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

ঘটনার পর ওই এলাকাসহ রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এসময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাংচুর চালায়।

পরে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়াত দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মুকুট ও বাঁধনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

অবরোধকারীরা একটা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাক ভাংচুর করেছে। ভাংচুর করা বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাংচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বাসে থাকা ছোট শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে।

তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন- পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.