March 9, 2026, 11:48 am

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে রেল লাইনে দুর্বৃত্তের আগুন

রাজশাহীতে রেল লাইনে দুর্বৃত্তের আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রেলওয়ের মেইন লাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ নাশকতার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্রেন চালক (এসএলএম) আমিনুল ইসলাম জানান, শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওয়াস ফিডের বাইরে ট্রেন সান্টিং দিচ্ছিলাম। এসময় পাশের মেইন লাইনের জয়েন্ট স্লিপারের আগুন দেখতে পায়। পরে ইঞ্জিন থেকে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিআরপি থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেন, রেলওয়ে রাজশাহী অঞ্চলের আইডাব্ল ভবেশ চন্দ্র ও নিরাপত্তা বাহীনির সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী হতে বিভিন্ন রুটে ট্রেন চলাচলকারী মেইন লাইনে জয়েন্ট স্লিপারের প্রায় একাংশ পুড়ে গেছে। পানি দেয়া হলেও আগুনের ফুলকি বের হচ্ছে এবং ধুয়া উড়ছে।

স্লিপারটি অনেক পুরনো হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় রেল লাইনের ওপর। এঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোন সিডিউল বিপর্যয় ঘটেনি। জিআরপি থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেন জানান, এটি নাশকতা নাকি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, রেল লাইনের ধারে একটি পাগলি ঘুরে বেড়ায়, তারও কাজ হতে পারে, এর আগেও রেল লাইনে আগুন ধরিয়ে ছিল সে। অন্যদিকে বিএনপি জামাতের চলমান অবরোধের নাশকতাও হতে পারে বলে মনে করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.