March 11, 2026, 2:02 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানে মাধ্যমে পালন করা হয়।

১১ নভেম্বর (শনিবার) বেলা ১১ টায় কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

শুরুতে রাজশাহী মহানগর যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন রাজশাহী শহর যুবলীগ এর সাবেক সভাপতি এড. মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান বাদল, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি আশরাফ হোসেন নবাব, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি মো. রমজান আলী এবং সাবেক সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীবৃন্দ।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে রাজশাহী মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

উক্ত কর্মসূচি আয়োজনে ছিলেন সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাড: আহসান হাবীব রঞ্জু, হায়েস উদ্দিন মাসুম, সিরাজুল ইসলাম যাবু, মোঃ গোলাম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল রহমান রাজিব, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক সুজন শেখ, সহ সম্পাদক মির্জা রোমেল, সদস্য মোঃ শফিক, রাবু আসলাম, সোহাগ প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.