March 9, 2026, 10:42 am

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল থেকে বোমা বিস্ফোরণ

রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল থেকে বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবদেক: চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন রোববার রাজশাহীতে ঝটিকা মিছিল করে হাত বোমার বিস্ফোরণ ঘটনানো হয়েছে। অবরোধের সমর্থনে সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী নগরের সিটিহাট এলাকা ঝটিকা মিছিল, হাত বোমার বিস্ফোরণ ও পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে পুলিশ ছয়জনকে আটক করে।

পুলিশের ভাষ্য, আটক ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী, তবে প্রাথমিকভাবে তাদের দলের পদবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছেন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন, নগরের দামকুড়া থানাধীন চর মাঝারদিয়াড় এলাকার আবদুল আউয়াল, নগরের বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, নগরের বখতিয়ারাবাদ এলাকার আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরের মথরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম।

নগরের রাজপাড়া অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হক বলেন, সিটিহাট এলাকার পাশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল করেছেন। সেখানে হাত বোমার বিস্ফোরণও ঘটিয়েছেন তারা। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। একটি বিস্ফোরিত হাত বোমার খোসাও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। এলাকায় অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.