March 9, 2026, 11:40 am

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পবায় উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন

পবায় উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন,পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, উপজেলা এলজিইডির প্রকৌশলী মকবুল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।আরো উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.