March 9, 2026, 11:38 am

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দুর্গাপুরে ফসলি জমিতে পুকুর খননের আপরাধে জরিমানা

দুর্গাপুরে ফসলি জমিতে পুকুর খননের আপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন শুরু করেছিলেন দুজন অসাধু ব্যবসী। এ সময় পুকুর খননের ব্যবহৃত ভেকু মেশিনের ড্রাইভার কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সোমবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া বিলে ফসলি জমিতে পুকুর খনন করেছিলেন ওই এলাকার সাইফুল ইসলাম ও আনসার আলী নামের দুই ব্যক্তি। পরে সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।

সে সময় ঘটনাস্থল থেকে পুকুর খননে ব্যবহৃত ভেকু মেশিনের ড্রাইভারকে আটক করে নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হলে আদালত তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ফসলি জমিতে কোথাও কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না। যেখানে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান চালানো হবে। আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদের সর্বোচ্চ জেল ও জরিমানা সহ ব্যবস্হা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.