March 8, 2026, 4:21 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেছেন সমাজসেবী, নারীনেত্রী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী। শনিবার (১৮ নভেম্বর) উপশহর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন শিখা, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু তারেক মুকুল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সভাপতি নাফিজ আহমেদ অর্থ সম্পাদক আলাল হোসেন, ১৪ নম্বর পূর্বের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আরিফ হোসেন প্রমুখ।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে শাহীন আকতার রেণী বলেন, নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে জীবনে নতুন গতি আনবে। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদের অবহেলা না করে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.