March 8, 2026, 4:21 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন

রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ৫ম তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।ডীনস্ কমপ্লেক্স চত্বরে উদ্বোধন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যামপাস চত্বরে র‌্যালী করে ডীনস কমপ্লেক্সে এসে সমাপ্ত হয়। ডীনস কমপ্লেক্স হলরুমে সম্মেলন শুরু হয় আদিবাসী শহীদদের স্মরনে এক মিনিট নিরবতার মাধ্যমে।

সম্মেলনে আদিবাসী ছাত্র পরিষদের পুরাতন কমিটিকে বিলুপ্ত করে নতুন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে অনিল গজার (উরাও) কে সভাপতি, শীত কুমার উরাওকে সাধারণ সম্পাদক এবং মনিকা মারান্ডীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নকুল পাহান।

সম্মেলনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, সম্পাদক মন্ডলীর সদস্য অজিত মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, বগুড়া জেলা শাখার সভাপতি সুজন রাজভর, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি চৈতন্য সিং, পাবনা জেলা কমিটির আহবায়ক অপূর্ব সিং, সুশান্ত মাহাতো, আইচন পাহান, ব্রিটিশ সরেন আদিবাসী গাইবান্ধা প্রতিনিধি।

সম্মেলনে অতিথি হিসেবে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিস (আইবিএস)’র অধ্যাপক ড. স্বরোচিষ সরকার এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া, উদ্বোধন করেন রাজশাহীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহাজাহান আলি বরজাহান।

সম্মেলনে বক্তারা বলেন, আদিবাসীদের উচ্চ শিক্ষায় এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীসহ সকল সরকারি চাকরিতে ৫% কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে। আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতি দিতে হবে। আমাদের সংসদে আদিবাসী প্রতিনিধি নিশ্চয় করতে চাইলে আদিবাসীদের বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। আদিবাসীরা তাদের সাংবিধানিক স্বীকৃতি এখনো পায় নি। ভুমি কমিশনের দাবি দীর্ঘদিনের। অন্যদিকে আদিবাসীরা দ্রুুত তাদের ভূমি হারাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে। কয়েকটি আদিবাসী মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা চালু হলেও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আদিবাসীদের এই সমস্যাগুলোর সমাধান একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমেই সম্ভব। বক্তারা বলেন, আদিবাসী ছাত্র পরিষদের নতুন কমিটি এই আন্দোলন সংগ্রামকে বেগবান করতে পারবে। আদিবাসীদের কোটার সংরক্ষন ও বাস্তবায়নের আন্দোলন আদিবাসী শিক্ষার্থীরাই করতে পারবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.