March 8, 2026, 4:18 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহী ১ আসনে মনোনয়ন ফরম কিনলেন ঢাবির সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আকাশ

রাজশাহী ১ আসনে মনোনয়ন ফরম কিনলেন ঢাবির সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক, গোদাগাড়ীর কৃতীসন্তান ও লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদ আলী আকাশ। আকাশ তরুন উদীয়মান উদ্যোক্তা, লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদ আলী আকাশ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুন উদ্যোক্তাদের ভুমিকা থাকবে অপরিসীম। আমি একজন তরুন উদ্যোক্তা হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন এবং মিশন বাস্তবায়নে কাজ করে যেতে চাই।আমি শতভাগ আশাবাদী প্রিয় নেত্রী আমার উপর বিশ্বাস রেখে রাজশাহী -১ আসনে যদি মনোনয়ন দেন তাহলে সাধারণ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন,লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম বাবু, লেদার ইন্সটিটিউট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম, টিটু কর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রুদ্র, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.