March 8, 2026, 1:04 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
নগরীর বিলবোর্ড ব্যবসায়ীদের সাথে রাসিকের মতবিনিময় সভা

নগরীর বিলবোর্ড ব্যবসায়ীদের সাথে রাসিকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিভিন্ন বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে রাসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাজেট প্রণয়ন কমিটির আহবায়ক রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম।

সভায় জানানো হয়, রাজশাহী মহানগরীতে বিভিন্ন কোম্পানীর শপ সাইনবোর্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ডসমূহের বকেয়া কর আগামী এক মাসের মধ্যে পরিশোধ করতে জোর তাগাদা প্রদান করা হয় এছাড়াও যে সকল প্রতিষ্ঠানের হাল কর পরিশোধ করা হয় নাই তা অতিদ্রুত পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় বিলবোর্ডের স্থাপনাসমূহ অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ।

সভায় রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনি,ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেনসহ বিভিন্ন বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.