March 8, 2026, 2:43 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ

রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার ভোরে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে থেকে মাছটি ধরা পড়ে।

শুক্রবার ভোরবেলায় জেলে শাহজামান পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। সেখানেই মাছটি বিক্রি করে দেওয়া হয়।

জেলে শাহজামান বলেন, নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে অন্য জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়। তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.