March 8, 2026, 1:06 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
গোমস্তাপুরে মৃত্যুর ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন

গোমস্তাপুরে মৃত্যুর ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের নির্দেশে মৃত্যুর ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রহনপুর পৌর এলাকার বহিপাড়ার একটি গোরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
এ সময় গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জান্নাতুল ফেরদৌস,গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন, মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেম খন্দকার, মামলার বাদী ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,রহনপুর পৌর এলাকার বহিপাড়ার জনৈক সমসের আলী গত ১৮ আগস্ট নিজ বাড়িতে মারা যান।এ ঘটনায় তার স্ত্রী জেসমিন বেগম আদালতে অভিযোগ করলে গত ২৬ আগস্ট গোমস্তাপুর থানা অভিযোগটি মামলা হিসেবে গন্য করে। পরে বাদীর আবেদনের প্রেক্ষিত আদালত গত ৪ সেপ্টেম্বর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.