March 8, 2026, 11:39 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম হেরোইন, ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি মো: রকি (২৭) ও মোছা: সাইরিন বেগম (৪০) । রকি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মৃত নয়নের ছেলে ও সাইরিন বেগম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুন পাড়ার মো: সিদ্দিক রহমানের স্ত্রী।

জানা গেছে, (২৭ নভেম্বর দিবাগত) রাত পৌনে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: মিজানুর রহমান সরকার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার দাশপুকুর গ্রামে এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন ও ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৪ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রকিকে ২০০ গ্রাম হেরোইন ও ৪৬ বোতল ফেন্সিডিল গ্রেফতার করে।

অপরদিকে, এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিম ২৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাইরিন বেগমকে তার বাড়ি হতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে হেরোইন, ফেন্সিডিল ও গাঁজার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.