February 23, 2026, 10:24 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
ভারতের মনিপুরে ভূমিধসে নিহত ৮

ভারতের মনিপুরে ভূমিধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ননি জেলায় ভূমিধসে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

নিখোঁজ রয়েছেন ২৩ জন। বুধবার (২৯ জুন) রাতে প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ননি জেলার যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি জেলার প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা ।

সেখানে রেলপথ নির্মাণ কাজ চলছিল ।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই আঞ্চলিক সেনাবাহিনীর সদস্য। তারা রেলপথ নির্মাণের কাজের সঙ্গে জড়িত ছিলেন।

এ ভূমিধসের কারণে একটি নদীর প্রবাহও বাধাগ্রস্ত হয়েছে। এটি একটি বাঁধের মতো হয়ে জলাশয় তৈরি করেছে যা সরানো না হলে বন্যা হতে পারে।

স্থানীয় লোকজনকে ভারী বৃষ্টিপাত থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিধসের পর জরুরি বৈঠক করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

সূত্র: এনডিটিভি

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.