March 8, 2026, 11:38 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
গোদাগাড়ীতে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু

গোদাগাড়ীতে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় জসিমুদ্দিন (৬৫)নামের এক কৃষক নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল দশটার দিকে। পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে, বালুর ট্রাক ধান বহনকারী ট্রলি কে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির ধান বিক্রয়ের উদ্দেশ্যে ট্রলিতে করে গোদাগাড়ী ধানের হাটে যাচ্ছিল কৃষক জসিমুদ্দিন। পথে মহিষালবাড়ি মোড়ে মাদক নির্ময় কেন্দ্রের সামনে
গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে ওই টলিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলি থেকে পড়ে ট্রাক চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন এ ঘটনায় রাজ মেট্র ট ১১-০৫৭৪ ট্রাক এবং ট্রাকের চালক বাবরকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.