February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে সার্জেন্টের মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

রাজশাহীতে সার্জেন্টের মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

 

রাজশাহী শহরের কোর্ট এলাকার হরগ্রাম বাজারে চেকপোস্টে কাগজ দেখাতে না পারায় মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন আসিফ আলী (২৮) নামে এক যুবক। এ সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত যুবকের পরিচয় জানা যায়নি।

রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা জানান, আজ সোমবার দুপুরে আসিফ আলী গাড়ির কোনো কাগজপত্র না নিয়ে হরগ্রাম বাজারে চেকপোস্টে যায়। এ সময় দায়িত্বরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম রহমান। পরে গাড়ির কাগজ চাইলে আসিফ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একই সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

তিনি আরও জানান, কিছু বুঝে ওঠার আগেই আসিফ গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে জিজ্ঞাসাবাদ ও কাউন্সিলিংয়ের জন্য তাকে ট্রাফিক অফিসে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.