March 8, 2026, 11:38 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত প্যানেল মেয়রগণের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত প্যানেল মেয়রগণের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ম পরিষদের নবনির্বাচিত প্যানেল মেয়রগণ।

রবিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টায় নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তর কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, নবনির্বাচিত প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন এবং নবনির্বাচিত প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর মোসা. তাহেরা খাতুন মিলি।

সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সংরক্ষিত আসন-৪ এর কাউন্সিলর আলতাফুন নেছা সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.