March 8, 2026, 11:37 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ, গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ, গ্রেপ্তার ১

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী পদ্মানদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে এবং দুই মাদক কারবারি চালানটি নিয়ে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম প্রেমতলী পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাসেই অভিযান পরিচালনা করে। এসময় প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পদ্মা নদীর দিকে অন্ধকারে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো ও কোটি টাকার হেরোইন তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.